বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নতুন বর্ষবরণে হামলা পরিকল্পনা: ব্রাসেলসে আটক ৬

Brusselsবেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশ নতুন বছর উদযাপনকে ঘিরে সন্ত্রাসী হামলার পরিকল্পনায়ে জড়িত সন্দেহে আরও ৬ জনকে আটক করেছে বলে জানিয়েছেন কৌঁসুলিরা।

বিশ্বের বিভিন্ন দেশে বর্ষবরণের উৎসব শুরু হয়ে যাওয়ায় বিশ্বজুড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলজিয়ামের ভেতরে এবং এর আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ এ ৬ জনকে আটক করে। এর আগে আরও দুইজনকে এ সপ্তাহেই গ্রেপ্তার করেছিল পুলিশ।

হামলা পরিকল্পনার সন্দেহে বেলজিয়ামে আতশবাজির মূল উৎসবও বাতিল করা হয়।

ভিন্ন আরেকটি ঘটনায় বেলজিয়াম পুলিশ গত ১৩ নভেম্বরে সংঘটিত প্যারিস হামলার দশম সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন