বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পাঠ্যপুস্তক উৎসব আজ

images_183373প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে নতুন শিক্ষাবর্ষ। আর তাদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য প্রস্তত ৩৪ কোটি পাঠ্যবই। আজ শুক্রবার দেশজুড়ে পালিত হবে ‘পাঠ্যপুস্তক উৎসব।’ ঝকঝকে তকতকে নতুন বইয়ের আশায় পাগলপারা হয়ে শিশুরা ছুটবে বিদ্যালয়ে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হবে তারা। আনন্দের হিল্লোল বইবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রতন সিদ্দিকী বৃহস্পতিবার বলেন, ১০০ ভাগ বই বিদ্যালয় পর্যন্ত পেঁৗছে

এনসিটিবির তথ্যানুযায়ী, ২০১৬ শিক্ষাবর্ষে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ ছাত্রছাত্রীর জন্য মোট বই ছাপা হয়েছে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০ কপি। এর মধ্যে প্রাথমিক স্তরের জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭ কপি, আর মাধ্যমিক স্তরের জন্য ১৬ কোটি ৩০ লাখ চার হাজার ৩৭৩ কপি। এ ছাড়াও ইবতেদায়ি, দাখিল ও দাখিল ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনালের শতভাগ বই স্কুল পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

এনসিটিবি জানায়, ২০১৬ সালের সব পাঠ্যবই ছাপতে সরকারের ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিকের বইয়ের জন্য ২৯২ কোটি, প্রাক-প্রাথমিকের ৩৮ কোটি এবং মাধ্যমিক স্তরের বইয়ের জন্য ৪৪৩ কোটি টাকা

শিক্ষা মন্ত্রণালয় ২০১১ সাল থেকে ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করে আসছে। সর্বশেষ গত বছরের ১ জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের মাঝে ৩৩ কোটি বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী সমকালকে বলেন, বরাবরের মতো এ বছরও ১ জানুয়ারিই ‘পাঠ্যপুস্তক উৎসব’ সারাদেশে পালন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকায় কেন্দ্রীয়ভাবে আজ বই উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে। সকাল ৯টায় এ উৎসব শুরু হবে। শিক্ষামন্ত্রী এ উৎসব উদ্বোধন করবেন। আশপাশের আরও কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এ উৎসবে যোগ দেবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আজ সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২ এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করবেন। এতে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এবং সদস্য ইলিয়াস মোল্লাহ, আ খ ম জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম বাবু, আলী আজম, বেড়ম, উম্মে রাজিয়া কাজল, আসলামুল হক আসলাম ও কামাল আহমেদ মজুমদার।

আরও পড়ুন