বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘হামলার যথোপযুক্ত জবাব দেবে ভারত’

lll_183565কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার ঘটনায় ‘যথোপযুক্ত জবাব’ দেওয়া হবে।

ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে শনিবার ভোররাতে সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময় দুই নিরাপত্তা কর্মকর্তা ও চার হামলাকারী নিহত হন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, এ হামলার ঘটনায় দায়ী পাকিস্তান। পাকিস্তানের একটি জঙ্গিগোষ্ঠী এ হামলা চালিয়েছে।

হামলার ওই ঘটনার পর এ প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না। এ ধরনের ঘটনায় যথোপযুক্ত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, আমি সন্তুষ্ট যে পাঠানকোটের ওই হামলার ঘটনায় বেশ যথোপযুক্ত জবাব দিয়েছ আমাদের নিরাপত্তারক্ষীরা। তাদের নিয়ে আমি গর্বিত।

পুরো জাতিই ভারতের আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী নিয়ে গর্বিত বলেও মনে করেন তিনি।

পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে দিল্লীতে এক জরুরি বৈঠক বসছেন নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

আরও পড়ুন