বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মানুষ জাপাকে বিরোধী দল মনে করে না : এরশাদ

Ershad-JPমানুষ ও গণমাধ্যম জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল হিসেবে মনে করে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন।

পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবির কারণ হিসেবে অনুষ্ঠানে দুটি বিষয় উল্লেখ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, প্রথমত, সব জায়গায় পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই। দ্বিতীয়ত, ইমেজ সংকট। একই সঙ্গে পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও দাবি করেন সাবেক এই রাষ্ট্রপতি।

এ ছাড়া জাতীয় পার্টি থেকে যাঁরা বর্তমান সরকারে মন্ত্রী হয়েছেন তাঁরা যদি তাঁদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং তিনি নিজেও যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দেন তাহলে দলটি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে বলে জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

আরও পড়ুন