বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারানা

tarana-halim-telecom-minister-in-bangladesh_183599বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন প্যানেল স্থাপন এবং টেলিটককে লাভজনক করতে উন্নত মডেল দেখতে দুই সপ্তাহের সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আগামী ১০ জানুয়ারি তার সফর শুরু হবে। শনিবার সংবাদমাধ্যমকে তিনি এ সফরের কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, সফরকালে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তিনি টেলিটককে লাভজনক করতে দুটি দেশের প্রভাবশালী মোবাইল ফোন অপারেটরদের সহায়তার বিষয়ে আলোচনা করবেন।

তারানা হালিম জানান, সিঙ্গাপুরে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে তার একটি বৈঠক হবে। ওই বৈঠকে বাংলাদেশে ফেসবুকের একটি অ্যাডমিন প্যানেল স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে গুরুত্ব দেবেন তিনি।

প্রতিমন্ত্রী তারানা বলেন, ‘ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে আলোচনা হবে। নিরাপদ ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশে ফেসবুকের বড় বাজার আরও সম্প্রসারিত হবে। এ কারণে ফেসবুক বাংলাদেশে ব্যবহারকারীদের আরও নিরাপদ অভিজ্ঞতা দিতে চায়। এর আগে ঢাকা সফরকালে ফেসবুক কর্মকর্তারা একথা জানিয়েছেন।’

আরও পড়ুন