রাজধানীতে নাশকতায় অর্থায়নের পরিকল্পনার অভিযোগে কোটি টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাসা থেকে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
এরা হলেন- জামায়াতের রুকন গিয়াসউদ্দীন (৫৫), আমিনুর রহমান (৫৬), আবুল হাসেম (৩২), ওসমান গনি (৪০) ও শাহাদাতুর রহমান (৪৫)।
ওসি রফিকুল বলেন,“৫ জানুয়ারিতে নাশকতা চালানোর লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের জড়ো করে অর্থের জোগান দেওয়ার চেষ্টা করছিলেন তারা। এসময় তাদের কাছ থেকে এক কোটি ৪৭ হাজার টাকা পাওয়া যায়।”


