বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নিরাপত্তার শংকা না থাকলে বিএনপিকে সমাবেশের অনুমতি

asaduzzaman khan_674স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিরাপত্তাহীনতার শংকা না থাকলে আইনশৃক্সখলা বাহিনী বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেবে।

রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি করবে, এটাই তো স্বাভাবিক। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়।

তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।

আসাদুজ্জামান খাঁন আরো বলেন, যেকোনো ধরনের নিরাপত্তার আশংকা থাকলে আইনশৃক্সখলা বাহিনী বিষয়টি দেখবে এবং ব্যবস্থা নেবে।

এর আগে মন্ত্রী ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন