দলের শীর্ষ নেতাদের নিয়ে সোমবার রাতে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত ৮টার দিকে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির সহ দফতর সম্পাদক শামিমুর রহমান শামীম যুগান্তরকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ৫ জানুয়ারি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন বিএনপির সমাবেশের অনুমতি না পেলে দলের করণীয় বিকল্প কর্মসূচি ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে দলের শীর্ষ নেতারা ছাড়াও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


