বুধবার ৪ নভেম্বর ২০২৬

অষ্টম পে স্কেলের বৈষম্য, অসংগতি দূর কর: সিপিবি

pay-scaleবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে অষ্টম জাতীয় জাতীয় কাঠামো ও বিদ্যমান বৈষম্য-অসংগতি-অবনমন দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সিলেকশান গ্রেড ও টাইমস্কেল বহাল এবং বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে দেশের ৩০৬টি সরকারি কলেজের শিক্ষকরা দুই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। আগামী ১১ জানুয়ারি থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতিতে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডার সার্ভিসের সংগঠন একটি- বিসিএস সমবায় কমিটি। সরকারের নিম্ন পদস্থ কর্মচারীদের সংগঠন সমূহও আন্দোলনে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নেতৃবৃন্দ আন্দোলরত শিক্ষক পেশাজীবী সংগঠনসমূহের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমলাদের প্রতি পক্ষপাতিত্বের কারণেই এরূপ পরিস্থিতির উদ্ভব ঘটেছে। নেতৃবৃন্দ অষ্টম জাতীয় বেতন কাঠামো সংশোধন করে বৈষম্য, অসংগতি দূর করা এবং শিক্ষক ও পেশাজীবীদের মর্যাদার অবনমন দূর করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন