বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডাইং ফ্যাক্টরির গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৫

0_804নারায়ণগঞ্জের আমিন ডাইং ফ্যাক্টরির গ্যাস লাইন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক।

মঙ্গলবার রাত ৩টার দিকে ফতুল্লায় পোস্ট অফিস সংলগ্ন কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. রাসেল (২৬), ইয়াসিন আলী (২০), জালাল উদ্দিন (২৫), সাব্বির হোসেন (২০) ও নান্নু মিয়া (২৮)। তারা সবাই আমিন ডাইং ফ্যাক্টরির শ্রমিক।

এদের মধ্যে সাব্বির হোসেন ও নান্নু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি তিনজন ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, জালাল উদ্দিনের শরীরের ২৫ শতাংশ, ইয়াসিন আলীর ২৩ ও রাসেলের ১৪ শতাংশ পুড়ে গেছে।
আহত জালাল উদ্দিন জানান, আমিন ডাইং ফ্যাক্টরিতে রাত ৩টার দিকে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরিত হয়। এ সময় ফ্যাক্টরিতে থাকা পাঁচজন দগ্ধ হন। পরবর্তীতে অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন