বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদাকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা মন্ত্রিসভায়

Cabinet-poemমন্ত্রিসভার নিয়মিত বৈঠকে  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নিজের লেখা ব্যঙ্গাত্মক কবিতা পড়ে শুনিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। আবৃত্তি শেষে অন্য মন্ত্রীরা হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।

একাধিক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে খালেদা জিয়াকে নিয়েও আলোচনা হয়। এই সময়ই ইয়াফেস ওসমান কবিতাটি আবৃত্তি করেন।

ইয়াফেস ওসমান বলেন:

“লন্ডন ফেরত বেগম সাহেব
দিলটা তবু পাকি
মুক্তিযুদ্ধ হয়নি আদৌ
বলতে কেবল বাকি।
পাকি প্রেমে বিভোর হয়ে
বলছে পাকি বুলি
‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’
ধরছে গানের কলি।”

এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগ করা হলে ইয়াফেস ওসমান বলেন, ‘সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আমি টুকটাক লেখালেখি করি। এটিও এ ধরনের একটি লেখা যা সম্প্রতি লিখেছি চলমান প্রেক্ষাপট নিয়ে।’

আরও পড়ুন