বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের ১৮৬ ব্যাগ রক্ত দান

BCl-bloodসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সংগৃহীত ১৮৬ ব্যাগ রক্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সন্ধানীকে দান করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে সভাপতি সাইফুর রহমান সোহাগসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা রক্ত দেন।

এতে সংগৃহীত ১৮৬ ব্যাগ রক্ত পরে চিকিত্সাধীন রোগীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে এবং রক্তদানকারী প্রতিষ্ঠান সন্ধানীকে দেওয়া হয়।

এর আগে রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক এম এ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন