বুধবার ৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে শিক্ষককে গুলি করে হত্যা

97577_Cox-Faiকক্সবাজারের রামু উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক শিক্ষককে নিজ ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শিক্ষক নূরুসসোফা (৩০) ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ সময় ওই শিক্ষকের ভাই নূরুন্নবীকেও গুলি করে সন্ত্রাসীরা।

বুধবার ভোর ৫টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফপাড়ায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে শিক্ষক নূরুসসোফাকে ঘুমন্ত অবস্থায় টেনে গুলি করে। এ সময় টের পেয়ে চিৎকার করলে নূরুসসোফার ভাই নূরুন্নবীর পায়ে গুলি করে তারা।

পরে  খবর পেয়ে পুলিশ এসে শিক্ষক নূরুসসোফার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং গুলিবিদ্ধ নূরুন্নবীকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন