বুধবার ৪ নভেম্বর ২০২৬

আনোয়ারুল করিম রাজু বিএফইউজে নির্বাচনে প্রার্থী

AHM Anwarul Karimতরুণ সাংবাদিক আনোয়ারুল করিম রাজু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন ২০১৫-তে নির্বাহী পরিষদ সদস্য পদে প্রার্থী হয়েছেন। বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত ট্রেড ইউনিয়নের সর্বোচ্চ এই সংগঠনের মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অংশে জলিল-কামাল পরিষদের মনোনীত প্রার্থী।

তিনি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কূটনৈতিক প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন।

তিনি বাংলাদেশে কর্মরত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সংগঠন ‘সাউথ এশিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক। বাংলাদেশে কর্মরত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

আনোয়ারুল করিম রাজু পেশাগত জীবনে দৈনিক যায়যায়দিন, দৈনিক আমাদের সময়, দৈনিক সকালের খবরে রিপোর্টার হিসেবে চাকরি করেছেন। তিনি দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদকের দায়িত্বও পালন করেন। এছাড়া অধুনালুপ্ত টেলিভিশন সিএসবি নিউজে ছিলেন তিনি।

বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন পত্রিকায় তিনি বাংলাদেশ প্রতিনিধি হিসেবে চাকরি করেছেন। বর্তমানে তিনি আগরতলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদের বাংলাদেশ প্রতিনিধি। এছাড়া নয়াদিল্লি, গুয়াহাটি, শিলং ও শিলচর থেকে প্রকাশিত ডেইলি ইস্টার্ন ক্রনিকল পত্রিকারও বাংলাদেশ প্রতিনিধি তিনি। এছাড়া বাংলাদেশের প্রতিবেশি রাজ্য মিজোরাম ও মনিপুরের দু’টি ইংরেজি দৈনিক দ্য মিজোরাম পোস্ট ও মণিপুর ক্রনিকলেও তিনি একই দায়িত্বে রয়েছেন। এছাড়া অাসামের গুয়াহাটি থেকে প্রকাশিত অসমীয় ভাষার পত্রিকা দৈনিক নিয়োমিয়া বার্তা’য় তিনি বাংলাদেশ থেকে লেখালেখি করেন। এর আগে তিনি আসামের শিলচর থেকে প্রকাশিত দৈনিক সাময়িক প্রসঙ্গ, আগরতলা থেকে প্রকাশিত দৈনিক স্যন্দন পত্রিকা, কলকাতা থেকে প্রকাশিত দৈনিক প্রয়াগ ও দৈনিক সকালের বার্তা’র বাংলাদেশ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আনোয়ারুল করিম রাজু নামে পরিচিত হলেও তিনি পত্রিকায় লেখেন ‘আনোয়ারুল করিম’ নামে। তার পুরো নাম এএইচএম আনোয়ারুল করিম (AHM Anwarul Karim)।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন আনোয়ারুল করিম রাজু। এছাড়া তিনি ‘সুকান্ত সংসদ’ নামের একটি প্রগতিশীল গণসংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের বেদে জনজাতির উন্নয়নে তিনি একজন কর্মী। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদেদের জন্য গড়া জাতীয় সংগঠন ‘বাংলাদেশ বেদিয়া ফেডারেশন’-এর সভাপতি ছিলেন তিনি।

আনোয়ারুল করিম রাজু ঢাকা থেকে প্রকাশিত মুক্তচিন্তার অনলাইন সংবাদপত্র ‘নিউজওয়ার্ল্ডবিডি ডট কম’ এবং কলকাতাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টাইম কলকাতা ডট কমে’র উদ্যোক্তা পরিচালক।

ব্যক্তিগত জীবনে বিবাহিত আনোয়ারুল করিম রাজু’র স্ত্রী সরকারের একজন পদস্থ কর্মকর্তা। তাদের একটি কণ্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন