বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক নাজনীনকে ২২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

12360013_10153806161984284_4038238407366848589_n_185712পারিবারিক সহিংসতার মামলায় জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন আখতারকে ২২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে তার সাবেক স্বামী রকিবুল ইসলামকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলার রায়ে ওই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। বিচারক উভয়পক্ষের মানিত সালিশের দাখিলকৃত প্রতিবেদন, আবেদনকারী ও প্রতিপক্ষের সামাজিক মর্যাদা এবং মূল মামলার আবেদনসহ সার্বিক পর্যালোচনায় এ আদেশ দেন। রকিবুল ওই অর্থ একবারে বা কিস্তিতে দিতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর ক্ষতিপূরণ নির্ধারণের জন্য উভয়পক্ষকে তিনজন করে মোট ছয়জনের নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর তারা ছয়জনের নাম প্রস্তাব করলেও আদালতে একপক্ষ অপরপক্ষের দু’জন করে মোট চারজনের নামে আপত্তি দাখিল করেন। পরে বিচারক বিএফইউজের মহাসচিব ও বাসসের বার্তাপ্রধান ওমর ফারুক এবং বিএফইউজের কার্যনির্বাহী পরিষদ সদস্য ও ৭১ টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজাকে ক্ষতিপূরণ নির্ধারণের দায়িত্ব দেন।

গত ২৪ ডিসেম্বর ওই দুই সাংবাদিক নেতা জাতীয় প্রেস ক্লাবে উভয় পক্ষের সঙ্গে সালিশে বসেন। সালিশে রকিবুল বাদিনীকে ক্ষতিপূরণ দিতে রাজি হন।

দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন পারিবারিক সহিংসতার অভিযোগে রকিবুলের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে ৫০ লাখ ৪৪ হাজার দুইশ’ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দায়ের করেছিলেন।

আরও পড়ুন