টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দুই বছর পূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট।
এরপর বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ।
গতবছর সরকারের প্রথম বর্ষপূর্তি সামনে রেখে ৪ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সরকারপ্রধান।


