পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বুধবার সকাল ৭টা থেকে বন্ধ রয়েছে। এসময় বিভিন্ন যানবাহন বোঝাই করে ৪টি ফেরি মাঝ নদীতে আটকা পরে। এছাড়া পাটুরিয়া ঘাটে ৬টি ও দৌলতদিয়া ফেরি ঘাটে আরো ৬টি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম ও পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার তীব্রতার কারণে ফেরি চালানো কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তবে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।


