বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

DUj--ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ৩ ফেব্রুয়ারি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংগঠনের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত হয়। সম্মেলনের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০ জানুয়ারির মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধের সর্বশেষ সময় নির্ধারণ এবং ৩০ জানুয়ারির মধ্যে ইউনিটগুলোর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিমউল্লা সেলিম, নির্বাহী সদস্য অনুপ খাস্তগীর, মামুন আবেদীন, পলি খান, শাহনেওয়াজ দুলাল, সেবিকা রানী, ইউনিট চিফ খোন্দকার গোলাম জিলানী, মাহমুদুর রহমান খোকন, সাহিদুল ইসলাম, মুহাম্মদ আবদুল হামিদ, কামাল চৌধুরী, জিল্লুর রহীম আজাদ প্রমুখ।

আরও পড়ুন