বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিভিউ করবেন সাঈদী

110627_Untitled-2মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডাদেশ পাওয়া জামায়াতের ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী দণ্ডাদেশের রায় থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) করবেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে সাঈদীর সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে তার আইনজীবী মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বুধবার দুপুরে কাশিমপুর কারাগারে প্রবেশ করেন সাঈদীর চার আইনজীবী সাইফুর রহমান, তাজুল ইসলাম, মতিউর রহমান আকন্দ ও ইউসুফ আলী। সাঈদীর সঙ্গে দেখা করার জন্য তাদের ৩০ মিনিট সময় বেঁধে দেয়া হয়। দেখা করে কারাগার থেকে বের হয়ে তার আইনজীবী মতিউর রহমান আকন্দ জানান, আমৃত্যু দণ্ডাদেশের রায় থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) বিষয়ে সাঈদীর সঙ্গে আলোচনা হয়েছে। সাঈদী খালাস চেয়ে রায় রিভিউ করার বিষয়ে মত দিয়েছেন।

আরও পড়ুন