দি ফারমার্স ব্যাংক লিমিটেডের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবুল কাশেম।
বাংলাদেশ ব্যাংক থেকে বুধবার ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, এখন থেকে ফারমার্স ব্যাংকের যেকোনো নীতিনির্ধারণীসহ পরিচালনা পর্ষদ সভায় তিনি উপস্থিত থাকবেন।


