বুধবার ৪ নভেম্বর ২০২৬

সন্ত্রাসীদের গলা টিপে ধরতে হবে: সেতুমন্ত্রী

Kaderসন্ত্রাসীদের ছাড় নয়, গলা টিপে ধরতে হবে: সেতুমন্ত্রীসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের গলা টিপে ধরতে হবে।” বুধবার বিকালে সীতাকুণ্ড বড়দারোগারহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বড়দারোগারহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশনকে নিয়ে কেউ যেন কোনো মাস্তানি করতে না পারে, সেজন্য স্থানীয় নেতাদের সহযোগিতা করতে হবে।”

এ সময় মহাসড়ককে ঘিরে যেসব চাঁদাবাজ, মাস্তান ও ছিনতাইকারীর জন্ম হয়েছে, তাদের কঠোর হাতে দমন করতে স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, সীতাকুণ্ড পৌর মেয়র বদিউল আলম, চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালক আফতাব হোসেন, চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর, চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান প্রমুখ।

আরও পড়ুন