বুধবার ৪ নভেম্বর ২০২৬

সমাজসেবা অধিদপ্তরে ২৭৯ জনকে নিয়োগের প্রজ্ঞাপন

SomajSheba-সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরে লোকবল নিয়োগ করা হবে। এবার প্রায় ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে। সরকারি চাকরি করার ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন আমাদের আজকের ফিচারটি।

যেসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে:
ফিল্ড সুপারভাইজর পদে নিয়োগ দেওয়া হবে ২৬, গ্র্যাজুয়েট টিচার ৯, কম্পাউন্ডার ৩৬, সহকারী শিক ২৭, অফিস সহায়ক ১৩৫, মেট্রন কাম নার্স ৯, কটেজ মাদার ১, বড় ভাইয়া ৬, খালাম্মা ৫, বার্তাবাহক ৯, নিরাপত্তা প্রহরী পদে ৯, মালি ১, আয়া ২, ফিটার অ্যাটেন্ডেন্ট ২ ও পরিচ্ছন্নতাকর্মী ২ জনকে।

আবেদন করতে হলে থাকতে হবে যেসব যোগ্যতা:
ফিল্ড সুপারভাইজার পদে যারা আবেদন করতে চান, শিাগত যোগ্যতা হিসেবে তাদের থাকতে হবে স্নাতক ডিগ্রি। এর সঙ্গে আরও লাগবে কম্পিউটার চালানোর দতা। গ্র্যাজুয়েট টিচার পদে আবেদন করতে হলে থাকতে হবে স্নাতক (সম্মান) পাস। বিএড ডিগ্রিীধারীরা অগ্রাধিকার পাবেন। উচ্চ মাধ্যমিক পাস হওয়া লাগবে যদি আবেদন করতে চান কম্পাউন্ডার পদে। এর সঙ্গে থাকতে হবে কম্পাউন্ডারশিপ বা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট। সহকারী শিক্ষক, কটেজ মাদার, বড় ভাইয়া, খালাম্মা পদের জন্য যোগ্যতা লাগবে এইচএসসি পাস। মেট্রন কাম নার্স পদে আবেদনের জন্য থাকা লাগবে এইচএসসি পাসের সনদ এবং নার্সিং বা ফার্মাসিস্ট সনদ। অফিস সহায়ক, বার্তাবাহক, আয়া, ফিটার অ্যাটেন্ডেন্ট পদের জন্য যোগ্যতা এসএসসি পাস। অন্যান্য পদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণি পাস।

আবেদন করবেন যেভাবে:
সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট www.dss.gov.bd থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছর এর মধ্যে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা হবে সর্বোচ্চ ৩২ বছর। বিস্তারিত জানা যাবে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে।

যেভাবে পরীক্ষা নেওয়া হবে
তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য ১০০ নম্বরের পরীা নেওয়া হবে। এর মধ্যে লিখিত ৯০ নম্বর, বাকি ১০ নম্বর হবে মৌখিক পরীক্ষা।

লিখিত পরীক্ষার মানবণ্টন:
বাংলা-২৫, সাধারণ জ্ঞান-১৫, ইংরেজি ও গণিত উভয়ই আলাদা করে ২৫ নম্বর অর্থাৎ মোট ৫০ নম্বর। কেবল লিখিত পরীায় যারা পাস করবেন, তাদেরই মৌখিক পরীার জন্য ডাকা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও হতে পারে। চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য কেবল ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের ঠিকানা:
মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্লট-ই ৮, বি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। খামের ওপর নিজের নাম, পদের নাম, কোটা (যদি থাকে) ইত্যাদি স্পষ্ট অরে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ২১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত।

আরও পড়ুন