বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের প্রমাণ মিললে ব্যবস্থা: আইজিপি

IGP-ddবাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনে পুলিশের সম্পৃক্ততার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ওই মাঠে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইজিপি।  নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করে।

আইজিপি বলেন, ‘দেশে জঙ্গিবাদের কোনো জায়গা নেই। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক হবে বন্ধু সুলভ।’

তিনি আরো বলেন, ‘পুলিশ সদস্যরা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্যদের সাথে নিয়ে সমাজের অন্যায় অবিচার দূর করে আগামী দিনে সোনার বাংলা গড়ে তুলবেন।’

দেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ প্রধান।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ডিআইজি ইকবাল বাহার, নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনূর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গোলাম রাব্বিকে গত শনিবার রাতে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ রানা শিকদার আটক করে টাকার জন্য নির্যাতন করেন। ওই ঘটনায় পুলিশ কর্মকর্তা মাসুদকে ইতিমধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

গোলাম রাব্বীকে নির্যাতনে অভিযুক্ত এসআই মাসুদ শিকদারের বিচার চেয়ে  বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে চিঠি দেন গভর্নর ড. আতিউর রহমান।

আরও পড়ুন