৮৮তম অস্কার ঘোষণা করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এবারের অস্কারের জন্য বৃহস্পতিবার মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।
অস্কারের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছে দ্যা রেভেন্যান্ট। ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে এই সিনেমাটি। সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি।
এক নজরে এবার মনোনয়ন প্রাপ্তদের তালিকা :
সেরা সিনেমা- দ্য বিগ শর্ট, ব্রিডজ অব স্পাইস, ব্রকলিন, মেড ম্যাক্স: ফিউরি রোড, দ্য মার্টিন, দ্য রেভেন্যান্ট, রুম এবং স্পটলাইট।
সেরা পরিচালক- অ্যাডাম মেকি (দ্য বিগ শর্ট), জর্জ মিলার (মেড ম্যাক্স: ফিউরি রোড), আলেজান্দ্রো জি ইনারিতু (দ্য রেভেন্যান্ট), লেনি আব্রাম সন (রুম) এবং টম ম্যাককার্থি (স্পটলাইট)।
সেরা অভিনেত্রী- ক্যাট ব্লানচেট (ক্যারল), ব্রাই লারসন (রুম), জেনিফার লরেন্স (জয়) চার্লট র্যাম্পিং (৪৫ ইয়ার্স) এবং সেইর্স রোনান (ব্রকলিন)।
সেরা অভিনেতা- ব্রায়ান ক্রানস্টন (ট্রামবো), ম্যাট ডামন (দ্য মার্টিয়ান), লিওনার্দো দ্য ক্যাপ্রো (দ্য রেভেন্যান্ট), মিচেল ফ্যাসবেন্ডার (স্টিভ জবস) এবং এডি রেডমাইন (দ্য ড্যানিশ গার্ল)।
অ্যানিমেটেড শর্ট ফিল্ম- বিয়ার স্টোরি, প্রোলোগ, সঞ্জয় সুপার টিম, উই ক্যান’ট লিভ উইদাউট কসমস এবং ওয়ার্ল্ড অব টুমোরো।


