বলিউডের এক সময়ের অভিনেতা কারিশমার কাপুরের বিরুদ্ধে নতুন অভিযোগে এনেছে তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর।
তার অভিযোগ, টাকার জন্য কারিশমা তাকে বিয়ে করেছিল এবং এটা নাকি কারিশমা করেছিল খুব ঠাণ্ডা মাথায় ও সুপরিকল্পিতভাবে।
বান্দ্রার ফ্যামিলি কোর্টে লিখিতভাবে অভিযোগ তিনি বলেন, শুধু এটাই নয়, বরং স্ত্রী হিসেবেও কারিশমাকে ব্যর্থ বলে অভিযোগে লিখিত বক্তব্য দেন তিনি। তাছাড়া সঞ্জয়ের অসুস্থ বাবার সাথেও নাকি খারাপ আচরণ করতেন কারিশমা।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে ‘প্রেম কয়েদি’ নামের ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন কারিশমা কাপুর। এরপর ‘রাজা বাবু’, ‘সংগ্রাম’, ‘আন্দাজ’, ‘হিরো নাম্বার ওয়ান’ ছবির মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নেন। ক্যারিয়ারে যখন তার জোয়ার চলছে তখন ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর দিল্লীর শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন তিনি। ২০১৪ সালের জুন মাসে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে ।
সে সময় গুজব রটেছিল, প্রিয়া সাচদেব নামে এক নারীর সঙ্গে সঞ্জয় কাপুরের অবৈধ সম্পর্কের ছিল।


