বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নায়িকা শাবানার মৃত্যু নিয়ে গুজব: ঢাকা আসছেন ৫ ফেব্রুয়ারি

শাবানার মৃত্যু সংবাদআমেরিকা প্রবাসী চিত্র নায়িকা শাবানার মৃত্যু নিয়ে এক শ্রেণির অসাধু অনলাইন পত্রিকা গুজব ছড়িয়েছে। সর্বশেষ শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া খবরে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো সমস্যা হয়নি। আগামী ৫ ফেব্রুয়ারি তিনি ঢাকা আসছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার বিকালে হঠাৎ করেই গুজব ছড়ায়, শাবানা ম্যাডাম মারা গেছেন। পরিচিতজনদের অনেকে এ ব্যাপারে নিশ্চিত হতে ফোন করেন। এরপর রাতেই শাবানা ম্যাডামের খুব কাছের কয়েকজন আত্মীয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছেন, শাবানা ম্যাডাম ভালো আছেন। তাদের সঙ্গে ম্যাডামের নিয়মিত যোগাযোগ আছে। এমনকি তারা আমাকে এও জানালেন, ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন তিনি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং কিছু অনলাইনে শাবানার মৃত্যু সংবাদটি ছড়িয়ে দেওয়া হয়। কে বা কারা এর উৎস তা খুঁজে পাওয়া যায়নি। তবে একজন ফেসবুকে একজন অভিনেতার নাম উল্লেখ করে মন্তব্য করেছেন- এজন্য তিনিই দায়ী। এই গুজবের পরিপ্রেক্ষিতেই যোগাযোগ করা হয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে। তিনি যোগাযোগ করেন শাবানার পরিবারের সঙ্গে। সেখান থেকে নিশ্চিত হয়েই তিনি শাবানার সর্বশেষ অবস্থার কথা জানান সংশি­ষ্টদের।

বাংলা চলচ্চিত্রে একসময় প্রচণ্ড প্রতাপ নিয়ে কাজ করেছেন চিত্রনায়িকা শাবানা। ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে শাবানা সপরিবারে চলে যান আমেরিকায়। সেই থেকে শাবানা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মাঝে-মধ্যে দেশে এসে কিছুদিন থাকার পর আবার চলে যান।

আরও পড়ুন