টঙ্গীর ইজতেমা স্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে গাজীপুর শহরের একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বোমা পাওয়া গেছে, যেগুলো সময় বা দূর নিয়ন্ত্রিত বলে পুলিশের ধারণা। আজ রবিবার সকাল ১১টা ৪০ মিনিটে ইজতেমার পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ এসব কথা জানান।
তিনি বলেন, ইজতেমা ময়দান থেকে তিন কিলোমিটার উত্তরে তারগাছ নামক এক স্থানে বালুর মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫টি টাইম বোমা ও একটি রিমোট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে আতঙ্ক সৃষ্টি করার জন্যই কেউ সেখানে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।


