বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে পুলিশি নির্যাতনের ঘটনায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন গোলাম রাব্বির বন্ধু জাহিদ হোসেন ও দুই আইনজীবীসহ তিনজন।
রিট আবেদনে যুগ্ম জেলা জজের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা ও রুল জারির আরজি জানানো হয়েছে। রাব্বির ওপর পুলিশি নির্যাতনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার দেওয়া অভিযোগ কেন এফআইআর হিসেবে নেওয়া হবে না- সে মর্মে এ রুল জারির আরজি জানান রিটকারীরা।


