বুধবার ৪ নভেম্বর ২০২৬

নতুন মাকে ডাইনি বুড়ি বললেন পূজা বেদি

1453108532উডের জ্যেষ্ঠ অভিনেতা কবির বেদি ৭০ বছর বয়সে আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন এটি এখন সবারই জানা। গত শুক্রবার তার নয় বছরের সঙ্গী পারভীন দুশানজেকে (৪২) বিয়ে করেন তিনি। কিন্তু ঐ অনুষ্ঠানে ছিলেন না কবিরের প্রথম ঘরের সন্তান পূজা বেদি।
সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত নতুন মাকে পছন্দ করেনি ৪৫ বছর বয়বসী অভিনেত্রী পূজা বেদি। আর সেটিরই বহিঃপ্রকাশ করেছেন তিনি।
এক টুইটার বার্তায় পূজা লিখেছেন, ‘প্রত্যেকটি রূপকথার কাহিনীতে একটি ডাইনি বুড়ি বা সত্মা থাকে। আমারটা কেবল এসে পড়েছে।’ টুইটটি তিনি কবির বেদি ও পারভীর বেদিকে হ্যাশট্যাগও করেছেন।

এরপর অবশ্য টুইটটি মুছে দিয়ে আরো একটি টুইট করেছেন।সেখানে কবির বেদিকে হ্যাশট্যাগ করে লিখেছেন, ‘বাবার চতুর্থ বিয়ে নিয়ে আগের টুইটটি মুছে দিয়েছে। ইতিবাচক বিষয় হিসেবে নেয়া যাক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি!!!

আরও পড়ুন