বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে বেসরকারি শিক্ষক সমিতির স্মারকলিপি

bangladesh shekkhok someti (5)_1931শর্তহীনভাবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৮ম জাতীয় বেতন স্কেল কার্যকর এবং শিক্ষামন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

সোমবার দুপুরে সমিতির সভাপতি মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এ স্মারকলিপি জমা দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘অতীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির পর থেকে বেতন ভাতা ‘অনুদান’ হিসেবে দেয়া হতো। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে শিক্ষক কর্মচারীগণ ‘অনুদান’ শব্দটি বিলুপ্ত করতে সক্ষম হয়েছিলেন। ২০ ডিসেম্বর আবার একটি প্রজ্ঞাপন জারি করে ‘অনুদান সহায়তা’ শব্দটি যুক্ত করে জাতি গড়ার কারিগর শিক্ষক-কর্মচারীদের অপমান করা হল। যা শিক্ষক কর্মচারীরা কোনভাবেই মেনে নিতে পারেন না।’

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, আলী আসগর হাওলাদার ও অলকা ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ঢাকা রিপোটার্স ইউনিটি’র কনফারেন্স রুমে সমিতির পক্ষে সংবাদ সম্মেলন করে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন