নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুন মামলায় নাজমা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শরীয়তপুরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়। আটককৃত ছয়জনের মধ্যে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হযেছে।
গতকাল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মাহফুজ ছাড়াও তাসলিমার ভাগ্নে শাহজাদাসহ সন্দেহভাজন ছয়জনকে গতকাল পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পরে মাহফুজকে রিমান্ডে নেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় পাঁচতলা ভবনের নিচতলার বাসায় দরজার তালা ভেঙে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।
ময়না তদন্তকারী চিকিৎসক জানান, শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে।


