বুধবার ৪ নভেম্বর ২০২৬

পে স্কেলের গেজেটে ত্রুটি ছিল, সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

Pay-Scale-newsworldbdঅষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রকাশিত গেজেটে ত্রুটি ছিল বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তবে কী ধরনের ত্রুটি তা নিয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। তবে তিনি বলেন, অষ্টম পে স্কেল সংশোধন করা হবে না। তবে এটা সমন্বয় করা হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং প্রকৃচি বিসিএস একাডেমির সঙ্গে আলোচনা করেই এটি সমন্বয় করা হবে।

মন্ত্রী জানান, বেতন কাঠামো সংশোধন করার সুযোগ নেই, তবে তা সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘আশা করি, বেতন কাঠামো সমন্বয় করা হলে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।’

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) প্রশাসন ক্যাডার ছাড়া অন্য ক্যাডারদের আন্দোলন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাপারটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদেরও ত্রুটি ছিল। অর্থসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। এর সমাধান হয়ে যাবে।

বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘তা ঠিক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। শিক্ষকরা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, নেগোসিয়েশন চলছে। দেখা যাক কী হয়? প্রকৃচির কিছু ভুল বোঝাবুঝি ছিলো, আমাদেরও একটু দোষ ছিলো। যাহোক, অর্থসচিবের সঙ্গে কথা হয়েছে, বিষয়টি সমন্বয়ের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘অষ্টম বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পে স্কেলে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। অধিকাংশ সময় এসব আন্দোলনের কোনো ভিত্তি থাকে না। তারা বেতন কাঠামো না বোঝার কারণেই এসব আন্দোলন হচ্ছে।’

বেতন কাঠামোর অসঙ্গতি নিরসনে তিন দফা দাবিতে গত ১১ জানুয়ারি থেকে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি পালন করে আসছিলেন প্রায় ১৫ হাজার শিক্ষক। এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খোলামেলা আলোচনা করেন শিক্ষকরা। এ সময় প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শিক্ষকদের বঞ্চনার কথা শুনে অবিলম্বে তা নিরসনের আশ্বাস দেন। শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

o পে স্কেলে বৈষম্য দূর করতে ১৪ সপ্তাহ সময় চায় সচিব কমিটি

o প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বৈষম্য সমাধানে তালগোলে অর্থসচিব

o পে স্কেলে আমলে নেয়া হয়নি প্রচলিত বিধি, আইন ও সুপারিশ

 

আরও পড়ুন