বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদের কাছে এ চেক হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ উপস্থিতি ছিলেন ।
চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন।
আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩১১ নং কেবিন অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ সার্ভিক্যাল কমপ্রেসিভ মাইলো রেডিকিউলোপ্যাথি নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


