বুধবার ৪ নভেম্বর ২০২৬

কল্যাণপুরে বস্তি উচ্ছেদে হাইকোর্টের তিনমাসের নিষেধাজ্ঞা

1453361107রাজধানীর কল্যাণপুরে পোড়াবস্তি উচ্ছেদ কার্যক্রমের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এই আদেশ বাস্তবায়ন করতে গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনার ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকারীকে নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ভীস্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, বস্তিবাসীকে কোনো ধরনের হয়রানি ও গ্রেফতার করা যাবে না।

আরও পড়ুন