বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহজালালে সাড়ে ২৫ কেজি স্বর্ণ উদ্ধার

100281353-gold_bars_piles_gettyp.1910x1000_2245হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় দু’টি বিমান থেকে ২২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। সাড়ে ২৫ কেজি ওজনের এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহা-পরিচালক মঈনুল হক মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইট (এমএইচ ১৯৬) ঢাকায় পৌঁছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালিয়ে দুটি সিটের নিচ থেকে ২৩ কেজি ২শ গ্রাম ওজনের ২০০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটের (আরএক্স ৭৮৭) টয়লেট থেকে ২ কেজি ৩শ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন