বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এএসআই প্রত্যাহার

112036_Untitled-7ক্রসফায়ায়ের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রাম ইপিজেড থানার এএসআই এমদাদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল এএসআই এমদাদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেন।

লিখিত অভিযোগে সোলায়মান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বন্দর থানার কলসিদিঘীর পাড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সোলায়মানকে বাসা থেকে তুলে নিয়ে  যায়  ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাক পরা চার ব্যক্তি। পরে তাকে সাগর পাড়ে বেঁড়িবাধ এলাকায় নিয়ে মাদক ও অবৈধ ব্যবসার অভিযোগ তুলে তিন লাখ টাকা দাবি করেন তারা।

অন্যথায় ক্রসফায়ারে হুমকি দেন তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে থানায় নিয়ে পুলিশ এক লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। নিকট আত্মীয়কে ফোন করে প্রাথমিক ভাবে ১৫ হাজার টাকা দিলে গভীররাতে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে ছাড়া পেয়ে সোলায়মান বুধবার পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগে এ ঘটনা জানান।

এ ব্যাপারে সিএমপি কমিশনাররের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন এএসআই-এর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে তাকে কর্মস্থলে থেকে প্রত্যাহারে নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন