বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৫

canada_2303কানাডায় স্কুলে বন্দুকধারীদের হামলায় ৫ জন নিহত হয়েছে। দেশটির সাসকেচুয়ান প্রদেশের উত্তরাঞ্চলের লা লোশ আদিবাসীদের কমিউনিটি স্কুলে এই ঘটনা ঘটে।এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছে। শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে খবর বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।

লা লোশ কমিউনিটি স্কুলে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে। এটিতে কিন্ডার গার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া হয়।

কী কারণে বা কীভাবে এই হামলা হয়েছে, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জাস্টিন ট্রুডো বলেন, ‘আজকের ঘটনা দেশের প্রত্যেক অভিভাবকের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে থাকবে।’

ওই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

স্কুলটির ১০ম শ্রেণির শিক্ষার্থী নোয়েল জানায়, ‘হামলার সময় দ্রুত স্কুলের বাইরে বেরিয়ে আসি আমি। সে সময় আতঙ্কে সবাই চিৎকার করতে থাকে। আমি বের হওয়ার আগেই ছয় থেকে সাতটি গুলির আওয়াজ শুনতে পাই। আমি বেরিয়ে আসার পর নিশ্চয়ই সেখানে আরো গোলাগুলি হয়েছে।’

সাসকেচুয়ান প্রদেশের মুখ্যমন্ত্রী ব্র্যাড ওয়াল অভিযুক্তকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। তবে হতাহতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

উল্লেখ্য, ১৯৮৯ সালে দেশটি মন্ট্রিলের ইকোল পলিটেকনিক ইনস্টিটিউটে এক বন্দুকধারীর হামলায় ১৪ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন