বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে তীব্র গ্যাস সংকট

index-680x365রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। স্থানীয়দের অভিযোগ, দিনের বেশিরভাগ সময়ই গ্যাস থাকে না।

এতে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুলা জ্বলছে না দিনের বেশিরভাগ সময়।

রাজধানীর কারওয়ানবাজার, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সকাল হতে না হতেই থেকেই উধাও হয়ে যাচ্ছে গ্যাস সরবরাহ। নাগরিকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এই সংকট চলছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও এর সুরাহা হচ্ছে না। একই অবস্থা সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। চাপ কম থাকায় অনেক সময় বন্ধ রাখতে হচ্ছে স্টেশন।

আরও পড়ুন