বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘বিশেষ দূত’ পদ ছাড়ার ইঙ্গিত এরশাদের

hm_ershad_file_pic_2350প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ।

তিনি বলেছেন, জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

শনিবার বনানীতে নিজ কার্যালয়ের মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে এক অনির্ধারিত সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তার সঙ্গে আলাপ-আলোচনা না করে এই পথ ছেড়ে দিয়ে তাকে অসম্মানিত করতে পারি না। অবশ্যই এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় পার্টিকে শক্তিশালী করা হলে সংসদ আরেও কার্যকর হবে এবং সরকারও লাভবান হবে।’

তিনি বলেন, ‘আমরা এদেশে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী  জাতীয়তাবাদী শক্তি। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ সকল জাতীয়তাবাদী শক্তিকে জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।’

আরও পড়ুন