পে স্কেলের বৈষম্য নিয়ে আন্দোলনে প্রথম জয় ঘরে তুলছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদানকারী কর্মকর্তাদের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেডে রাখা হবে। পে স্কেলের গেজেট ‘সংশোধন’ করে তাদের এই মর্যাদা দেওয়া হচ্ছে রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ডসভায় এ তথ্য জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা বোর্ডসভার ওই সিদ্ধান্তের কথা জানিয়ে এ প্রতিবেদককে বলেন, অর্থ সচিবের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের নবীন কর্মকর্তাদের অষ্টম গ্রেড (বিসিএস কর্মকর্তাদের ন্যায়) দেয়া হচ্ছে।
এছাড়া অষ্টম জাতীয় পে-স্কেলে উল্লেখিত ‘ব্যাংক’র সংজ্ঞা স্পষ্ট করে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংককে স্পষ্ট করা হচ্ছে। এ সম্পর্কিত কাজ প্রায় চ‚ড়ান্ত। ফেব্রæয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশোধিত গেজেট প্রকাশ করা হতে পারে। অর্থসচিব বাংলাদেশ ব্যাংকের বোর্ডসভায় আরো জানান, বাংলাদেশ ব্যাংকের প্রমোশন পাওয়া সর্বোচ্চ কর্মকতা নির্বাহী পরিচালকদের গ্রেড-১ করার বিষয়টি সরকারের বিচেনাধীন আছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সদ্য নিযুক্ত কর্মকর্তাদের অষ্টম জাতীয় পে-স্কেলে নবম গ্রেডে রাখা, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংককে একই সংজ্ঞায় ‘ব্যাংক’ বলে অভিহিত করা ও নির্বাহী পরিচালকদের (ইডি) গ্রেড-১ না রাখার বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তবে গর্ভনর ড. আতিউর রহমানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
রোববার বোর্ডেসভায় এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানানো হয়।



