বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শিশু হত্যা: মা ও তার প্রেমিকের দণ্ড বহাল

59356_00_2534নরসিংদীতে শিশু শিহাবুর রহমান পায়েল হত্যা মামলায় মা আফরোজা সুলতানা নুপুরের যাবজ্জীবন এবং তার কথিত প্রেমিক গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এএনএম বশির উল্লাহর যুগ্ম-বেঞ্চ এই রায় ঘোষণা করে।

গত ২০০৬ সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিত পাড়ার সিঙ্গাপুর প্রবাসী সোহরাব হোসেন ভূঁইয়া মামুনের ছেলে পায়েল হত্যা মামলায় ২০০৯ সালে দুই আসামিকে ওই সাজা দিয়েছিল নিম্ন আদালত।

আসামি নুপুর ও উজ্জ্বল বর্তমানে কারাগারে রয়েছেন বলে সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু নিশ্চিত করেছেন।

আরও পড়ুন