বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কলেজছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৩

Raped-attemptচুয়াডাঙ্গা শহরে এক কলেজছাত্রীকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম

গ্রেপ্তারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আশরাফুর রহমানের ছেলে আশিক আহমেদ, আব্দুস সামাদের ছেলে আরিফ আহমেদ ও কেশবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাবুদ হোসেন।

ওসি বলেন, বেলা ২টার দিকে মাইক্রোবাসে করে ওই তিন যুবক চুয়াডাঙ্গার আলী হোসেন সুপার মার্কেটের সামনে আসে। এ সময় মার্কেটের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা চুয়াডাঙ্গা মহিলা কলেজের এক ছাত্রীকে জোর করে মাইক্রোতে তুলে নেয় তারা।

“মাইক্রোটি শহরের মাথাভাঙ্গা নদীর ব্রিজ অতিক্রমের সময় ওই কলেজছাত্রী চিৎকার করলে এলাকার লোকজন গতিরোধ করে কলেজছাত্রীকে উদ্ধার এবং গাড়িটি ভাংচুর করে। পরে পুলিশ এসে মেয়েটিকে এবং ওই তিন যুবককে থানায় নিয়ে যায়।”

এ সময় মাইক্রোবাস চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানান ওসি।

এ ব্যাপারে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন