বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুসা বিন শমসেরকে দুদকের জিজ্ঞাসাবাদ

1453973507আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা ১১টা থেকে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে মুসা বিন শমসের বলেন, তিনি দুদককে সব তথ্য দিয়েছেন।

সুইস ব্যাংকে জব্দ ১২ বিলিয়ন ডলার প্রসঙ্গে তিনি বলেন, অনিয়মিত লেনদেনের কারণে ঐ অর্থ জব্দ অবস্থায় রয়েছে। এ বিষয়ে সেখানকার আদালতে মামলা চলছে। শিগগিরই এই বিষয়ে রিপোর্ট পাব।

তিনি বলেন, আমি স্বাধীনতাবিরোধী ছিলাম না। ১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী আমাকে গ্রেফতার করে। ৯ ডিসেম্বর আমি মুক্তি পাই। ঐসময় পাকিস্তানি বাহিনী আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়।

আরও পড়ুন