বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘গয়েশ্বরকে থাপ্পড় মারলে লাখ টাকা পুরষ্কার’

nazmul-goessar_18345বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কেউ যদি থাপ্পড় মারে তবে তাকে এক লাখ টাকা পুরষ্কার দেবেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি গতকাল তার ফেসবুকের এক স্ট্যাটাসে এই ঘোষণা দিয়েছেন।

সিদ্দিকী নাজমুল আলম তার ফেসবুক স্টাটাসে লেখেন, ’দেশের যে কোনো প্রান্তে গয়েশ্বর এর গালে যে কইসা দুইটা থাপ্পর মাইরা ছবি আমারে দিতে পারবো নগদ এক লক্ষ টাকা পুরস্কার দিবো আমি তারে প্রমিজ।

গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তিযুদ্ধে শহীদদের নামের তালিকা প্রকাশের আহ্বানের পরপরই এমন ঘোষণা দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘কথায় কথায় রাষ্ট্রদ্রোহিতা, সত্য কথায় রাষ্ট্রদ্রোহিতা আর মিথ্যা কথা বলে দেশপ্রেম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়ার আগে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের তালিকা পত্রিকায় প্রকাশ করুন।’

গয়েশ্বর রায় বলেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ ও ঘৃণা সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হবে। কথায় কথায় রাষ্ট্রদ্রোহিতা, সত্য কথায় রাষ্ট্রদ্রোহিতা আর মিথ্যা কথা বলে দেশপ্রেম, এই নীতিতে বিশ্বাস করি না। সত্য যত নির্মম হোক সত্য সত্যই। ইতিহাস সঠিকভাবে লিখতে হয়। কে কত লাখ বললো এটা বড় কথা নয়। গুনে গুনে ৩০ লাখ শহীদের নাম পত্রিকায় প্রকাশ করুন।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের নামের তালিকা যদি জনগণের সামনে উপস্থিত করতে পারেন তারপর খালেদা জিয়ার বিরুদ্ধে যত খুশি মামলা করেন। শহীদের সংখ্যা ৩০ লাখ হোক বা ৬০ লাখ হোক তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তাদের তালিকা থাকবে না কেন।

আরও পড়ুন