বুধবার ৪ নভেম্বর ২০২৬

বকেয়া বেতনের দাবিতে নতুন বার্তার বিরুদ্ধে মামলা

nbrবকেয়া বেতন ও অন্যান্য পাওনা চেয়ে অনলাইন নিউজ পোর্টাল নতুন বার্তা ডটকমের সম্পাদক ও মালিকের বিরুদ্ধে মামলা করেছেন ১৪ জন সাংবাদিক। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩২ (১) ধারায় গত ১০ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করা হয়।

মামলার বিবাদীরা হলেন নতুন বার্তা ডটকমের সম্পাদক ও পরিচালক সরদার ফরিদ আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক, পরিচালক রোখসানা পারভিন, আই এ কায়জার-ই-আলম ও মুহাম্মদ ইকরামুল কবির।

জানা গেছে, বিবাদীরা বারবার মৌখিক আশ্বাস দিয়েও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সাংবাদিকদের বেতন পরিশোধ করেননি, এমনকি আইনি নোটিশ পাওয়ার পর কয়েকবার আশ্বাস দিয়েও তা লক্সঘন করেন। ফলে বাধ্য হয়েই ১৪ সাংবাদিক তাঁদের বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী মো. রেজা ই রাব্বি। তিনি বলেন, ‘আমার বাদীরা বিবাদীদের কাছে পাওনা চেয়ে নোটিশ দেন। এরপর আবার অনুযোগপত্র দেন। কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের সাড়া দেয়নি। ফলে বাধ্য হয় আমার মক্কেলরা মামলা করেন। এখন বিষয়টি পুরোপরি আদালতের ওপর নির্ভর করছে।’

মামলা সূত্রে আরো জানা যায়, ওই ১৪ সাংবাদিকের কারো কারো অন্যান্য পাওনা ছাড়া শুধু বেতনই বাকি সাত থেকে ১৪ মাসের।

আরও পড়ুন