বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রাণের চাটনির বিজ্ঞাপন সমালোচনার মুখে

Pran-chatni3বাংলাদেশের কোম্পানি প্রাণের একটি আচারের বিজ্ঞাপন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে; যার রেশ গিয়ে পড়েছে ফেসবুকে। ওই বিজ্ঞাপনে দেখা যায়, একটি কিশোরী মেয়ে তেতুল খাচ্ছে, আর তার মা-বাবা মনে করছেন মেয়েটি প্রেগনেন্ট!

এই বিজ্ঞাপন নিয়ে ফেসবুকে সাংবাদিক সালেহ বিপ্লব বলেছেন, “প্রাণ আচারের একটা বিজ্ঞাপন দেখলাম। অবিবাহিতা মেয়ের ‘পেট’ হয়েছে বলে বাবা-মা আশঙ্কা করছেন। থুতু ফেলতেও ঘৃণা হচ্ছে আমার। শুয়োরের বাচ্চাদের বিজ্ঞাপন, আমরা কুত্তার বাচ্চারা দেখি। তাও পয়সা দিয়ে কেনা টিভি চ্যানেলে!”

সালেহ বিপ্লব আরো বলেছেন, “রিকশাওয়ালা হওয়া কোনও অপরাধ না। বেশ্যার দালাল কিংবা পেশাদার সমকামী হওয়ার মধ্যেও কোনও অপরাধ নেই। কিন্তু মাগী পাড়ার খিস্তি খেউর বাসায় করা যায় না, এটা বাস্তবতা। প্রাণের বিজ্ঞাপন বিভাগের প্রধান কে, জানি না। বিজ্ঞাপনটা কে বানাল, তাও জানি না। এই বিজ্ঞাপন প্রচারের অনুমতি কে দিল, তাও কি জানি?”

তিনি বলেন, “শুয়োরের বাচ্চারা বিজ্ঞাপন বানায়, আমরা কুত্তার বাচ্চারা দেখি। একদিন ঠিক ঠিক কুকুরের মত ঠ্যাং তুলে মুতে দেব এইসব প্রাণ কোম্পানি, বিজ্ঞাপন নির্মাতা, বিজ্ঞাপন প্রচারক ও মডেলদের মুখে।”

সালেহ বিপ্লবের এই স্ট্যাটাসে কমেন্টস করছেন অনেকেই। মিথুন বড়ুয়া বলেছেন, “খুবই বিব্রতকর বিজ্ঞাপন।”

জয়নাল আবেদীন লিখেছেন, ‘বিজ্ঞাপনটা আমার কাছেও খুবই বাজে লেগেছে,কয়েকদিন ধরে ভাবছিলাম কিছু একটা লিখব। আপনি লিখেছেন, ধন্যবাদ ভাই।’

o প্রাণ চাটনির সেই বিজ্ঞাপনটি দেখতে নিচে ক্লিক করুন:

আরও পড়ুন