বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দুদক’কে নখদন্তহীন করে রাখলে হবে না : সুরঞ্জিত

Suranjit_Sen-medium20150504134651দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নখদন্তহীন করে রাখলে হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, দুদককে শক্তিশালী করতে হবে। এর জনবল আরও বাড়াতে হবে। একে ধরতে হলে তার অনুমতি নিতে হবে, তাকে ধরতে হলে ওর অনুমতি নিতে হবে- এমন হলে চলবে না। এমন আইন করতে হবে, যাতে দুদক স্বাধীনভাবে পরিচালিত হতে পারে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সদ্যপ্রয়াত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণ সভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুরঞ্জিত আরও বলেন, উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে। আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সৎ থাকবেন, আর আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকবো না, তা হবে না।

তিনি বলেন, বিএনপি সংবিধানের বিধান বাদ দিয়ে সং নিয়ে চলছে। বিএনপি নেতাদের মুখে সংবিধান নিয়ে কোনো মন্তব্য মানায় না। কারণ সংবিধান ধ্বংস করে বিএনপি ক্ষমতায় এসেছিলো। তবে মার্শাল ল নিয়ে তারা কোনো অভিমত দিলে সেটা ঠিক আছে।

সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, এম এ আজিজের ছেলে ওমর বিন আব্দুল আজিজ, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিজি প্রমুখ।

আরও পড়ুন