বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দুই বিয়ে বাধ্যতামূলক করার খবর ভিত্তিহীন: ইরিত্রিয়ার সরকার

4bk1e5269de427338d_620C350ইরিত্রিয়ায় দুই বিয়ে বাধ্যমূলক করার খবরকে ভিত্তিহীন বলে ঘোষণা করেছে দেশটির সরকার। ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়ামানি গেব্রিমেসকেল এ ধরনের খবরকে হাস্যকর ও বানোয়াট বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মিডিয়ার এ ধরনের উন্মত্ততাকে সত্যিই আতঙ্কজনক।

তিনি বলেছেন, ইরিত্রিয়াকে নেতিবাচকভাবে উপস্থাপন করতেই এ কাজ করা হয়েছে। ইরিত্রিয়ার অপর একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘এখানকার একজন পাগলও জানেন এ খবর মিথ্যা’।

এ ধরনের একটি খবর প্রথম প্রকাশ করে ক্রেজি মানডে নামক কেনিয়ার একটি নিউজ অনলাইন। এরপর তা নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই খবরে বলা হয়েছিল, ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত ইথিওপিয়ার সাথে যুদ্ধে ইরিত্রিয়ার অনেক পুরুষ মারা যায়। ফলে সেখানে মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যা কমে যায়। আর এ কারণে সে দেশের সরকার নির্দেশ জারি করেছে যে, প্রত্যেক সক্ষম পুরুষকে দু’টি করে বিয়ে করতে হবে, অন্যথায় শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি প্রথম বউ যদি এতে বাধা দেয় তাহলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।

এমন খবর টুইটার ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়াতে থাকে। বিশেষ করে নাইজেরিয়ায় টুইটারের মাধ্যমে বেশি ছড়ায় এটি। অনেকে ইরিত্রিয়ার ভিসা ডকুমেন্টও প্রকাশ করতে থাকে। আসতে থাকে বিভিন্ন ধরনের মন্তব্য।

আরও পড়ুন