অতীত অভিজ্ঞতার আলোকে এবার বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। শনিবার রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশের যৌথ আয়োজনে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, গতবার বইমেলা চলাকালে পর্যাপ্ত আলোর স্বল্পতায় অভিজিৎ হত্যাকণ্ডের মতো ঘটনা ঘটেছিল বলে আমাদের মনে হয়েছে। ফলে এবার পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করা হয়েছে।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন।


