বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফায়ার ফক্স ব্রাউজারে ভাইরাস আক্রমণ: নিউজওয়ার্ল্ড বিডি ডট কম দেখতে সমস্যা

Firefox-Antivirusইন্টারনেট ব্রাউজার ফায়ার ফক্সে ৩০ জানুয়ারি থেকে নতুন ধরনের একটি ‘বাগ’ ভাইরাস আক্রমণ হয়েছে।এর কারণে এই ব্রাউজার দিয়ে বিভিন্ন ওয়েবসাইট দেখতে সমস্যা হচ্ছে। হোমপেজ খোলার পর বা অন্য কোনো পেজ দিয়ে সাইটে প্রথমবার প্রবেশের পর অন্য কোনো পেজে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও আগের পেজেই ফেরত নিয়ে আসছে এই সমস্যা।
পাঠক প্রিয়তা পাওয়া অনলাইন সংবাদপত্র ‘নিউজওয়ার্ল্ডবিডি ডট কম’ দেখতেও এই ব্রাউজারে সমস্যা হচ্ছে। তবে ফায়ারফক্সের প্রাইভেট মুড বা ইনকগনিটো মুডে এই সমস্যা হচ্ছে না।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের প্রোগ্রামার বিভাগ ফায়ারফক্সের সঙ্গে যোগাযোগ করে এর সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ, সমস্যাটি ফায়ার ফক্স ব্রাউজারের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার ফক্সের মাধ্যমে সাইট দেখার এই সমস্যার জন্য পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সম্পাদক এ এইচ এম আনোয়ারুল করিম।

প্রসঙ্গত, গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরারসহ অন্য ব্রাউজারগুলোতে অবশ্য কোনো সমস্যার কথা এখনো জানা যায়নি।

আরও পড়ুন